রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। তবে, টাকার বিপরীতে ডলারের দাম স্থির রাখতে নিলামের মাধ্যমে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ১৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে বেশি দাম দিয়ে ডলার কেনা হয়েছে। ডলারের দরপতন কমাতে এ উদ্যোগ ইতিবাচক বলে মনে করেন বিশ্লেষকরা।
দেশে আমদানি কমে রপ্তানি বেড়ে যাওয়ার পাশাপাশি রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। এতে বাজারে বেড়েছে ডলারের সরবরাহ। ফলে ডলারের দামে এসেছে পরিবর্তন।
