Search

১৭ ঘণ্টা পর ডিএনডি খালে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজধানীর ডেমরায় ডিএনডি খালে গোসল করতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মানসিক প্রতিবন্ধী শিশু আকাশির (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে বুধবার দুপুর ২টার ডেমরার বামৈল এলাকায় চার বান্ধবী মিলে গোসল করতে নেমে শিশু আকাশি নিখোঁজ হয়। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার থেকে ডুবুরি দল ফের উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের ১৭ ঘণ্টা পর সকাল ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

Facebook
Twitter
LinkedIn