Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

২ দিনের রিমান্ডে মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আরো দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মানিকগঞ্জের সিংগাইর থানার দায়ের করা হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে পুলিশি কঠোর নিরাপত্তায় শুক্রবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মমতাজকে।

পরে মামলার শুনানি শেষে জামিন না মুঞ্জুর করে হরিরামপুর থানায় দায়ের করা হামলা ও ভাঙচুর মামলায় মমতাজকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। তবে আজকে মমতাজকে আদালতে আনা হলে আগের দুই দিনের মতো বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আদালত চত্বরে দেখা যায়নি।

Facebook
Twitter
LinkedIn