Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

শুরু হলো রকমারি-র নতুন অফার: ‘১০-১০’

অর্থনৈতিক প্রতিবেদক

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

দেশের অনলাইন সুপারস্টোরে রকমারি একটি বিশ্বস্থ নাম।
গত ১২ বছর ধরে প্রতিষ্ঠানটি কোটি গ্রাহকের আস্থার প্রতীক হিসেবে সাফল্য অর্জন করেছে। রকমারি বই বিক্রিতে দেখিয়েছে অভাবনীয় সাফল্য। এখানে বই ফেরির পাশাপাশি সাশ্রয়ী দামে দেশের আন্তর্জাতিক জনপ্রিয় ব্রান্ডের ইলেকট্রনিক্স, লাইফস্টাইল, কসমেটিকস, স্টেশনারি, অফিস সামগ্রী, গিফট আইটেমসহ প্রায় ৫ লক্ষাধিক প্রোডাক্ট মিলছে রকমারি সুপারস্টোরে।
রকমারি সাইটের এবার নতুন অফার চালু হলো। রকমারি টেন টেন অফার!
বাজারের সব অফারকে টেক্কা দিতে রকমারি-র ‘১০-১০’ অফারে রয়েছে ৫ লক্ষাধিক পণ্যে বিশাল ছাড়! প্রায় সময় গ্রাহকদের বিশেষ অফার দিয়ে থাকে বলেই, রকমারি ডট কম দেশের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্মের মর্যাদা পেয়েছে। এবারের রকমারি ‘টেন টেন’ ডিসকাউন্ট অফার, যা- ইতিমধ্যেই গ্রাহকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
অফারটি অবশ্যই আনন্দময়। কেননা- এখন যে কোন প্রোডাক্টে বিকাশ পেমেন্টে ৯৯৯ টাকার অর্ডারে ইনস্ট্যান্ট ১০০ টাকার (১০%) ক্যাশব্যাক। আর নিশ্চিত গিফট কুপন রয়েছে ৩০০ টাকার। এক্সট্রা ডিসকাউন্ট ও হট ডিলস আছে সেই সাথে।
রকমারি ডট কমের কো-ফাউন্ডার ও ডিরেক্টর এহতেশামুল শামস রাকিব, নতুন অফারটি সম্পর্কে বলেন: “কেনাকাটায় গ্রাহকদের সাশ্রয় ও আনন্দ সৃষ্টিতে এই অফার অবশ্যই নতুন এক মেলবন্ধন। আমরা চাই, রকমারিতে সবার প্রতিটি কেনাকাটা হবে আনন্দময় অভিজ্ঞতা। রকমারি `টেন টেন’ আমাদের সেই ভাবনারই সম্প্রসারণ। যেখানে সাশ্রয়, উপহার ও সন্তুষ্টি মিলেছে একসাথে।”
‘টেন টেন অফার’ চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। রকমারির ভিজিট সাইট : www.rokomari.com

Facebook
Twitter
LinkedIn