টানা পতনের মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। গত ছয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৮৬ পয়েন্ট। এসময় বাজার মূলধন হারিয়েছে ৯ হাজার ১২৬ কোটি টাকা। শুধু বুধবার একদিনেই ডিএসইএক্স সূচক কমেছে ৬২ পয়েন্ট। এসময় ২৯৫টি কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
পুঁজিবাজারে দরপতন এখন নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই বেশিরভাগ বিনিয়োগকারী মূলধন হারাচ্ছেন। বুধবার লেনদেনের শুরুতেই প্রধান সূচক কমে ১০ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও কমতে থাকে সূচকের অবস্থান।
