Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বের হয়েছেন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে মাইলস্টোন কলেজের ভবন থেকে বের করে আনা হয় তাদের।


সোমবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর আজ সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন কলেজে যান।


পরিদর্শন শেষে ফেরার সময় শিক্ষার্থীরা তাদের পথ আটকায়। শিক্ষার্থীরা গাফিলতির অভিযোগ তুলে উপদেষ্টাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন।

Facebook
Twitter
LinkedIn