Search

অনুমোদিত মূলধন বাড়াবে পেপার প্রোসেসিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রোসেসিংয়ের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২৫ কোটি টাকা থেকে ৬০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২ এপ্রিল বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।

ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ।

পেপার প্রোসেসিং সংঘস্বারক সংশোধনী করে অনুমোদিত মূলধন বাড়াবে।

Facebook
Twitter
LinkedIn