Search

অমর একুশে বইমেলা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলা-২০২৬। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে অমর একুশে বইমেলা-২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই মেলার দ্বার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

ইমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বইমেলাকে কেবল একটি উৎসব নয়, বরং শিক্ষা ও সংস্কৃতি বিকাশের প্রধান কেন্দ্র বা ‘সূতিকাগার’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এবারের বইমেলা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। তবে ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকেই দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে রাত সাড়ে ৮টার পর মেলায় নতুন করে প্রবেশ বন্ধ রাখা হবে।

Facebook
Twitter
LinkedIn