Search

আইএফআইসি ব্যাংকের লেনদেন বন্ধ কাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ১৩ জুলাই, মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।

রেকর্ড ডেটের পর আগামী ১৪ জুলাই, বুধবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

Facebook
Twitter
LinkedIn