Search

আইপিএলে অবিক্রিত সাকিব আল হাসান

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ধাপের নিলাম। কিন্তু নিলামে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে কোনো ভেড়ায়নি। শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে তার নাম তোলা হয়। তাকে কিনতে আগ্রহী ছিল না কোনো দল।

বাংলাদেশি তারকার সর্বনিম্ন ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। সাকিব ছাড়াও অবিক্রিত অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ভারতের সুরেশ রায়না।

এই নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার আছেন। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। নিলামের আগেই তিনজন করে খেলোয়াড়ের নাম জমা দিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগের আসরের আট দলের সঙ্গে এবার যোগ দিয়েছে নতুন দুই দল লক্ষ্মৗ ও গুজরাট।

Facebook
Twitter
LinkedIn