Search

আগামী বছরের জুনের মধ্যে পদ্মা সেতুতে যান চলাচল শুরু

পদ্মা সেতুতে যান চলাচল ২০২২ সালের জুন মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোভিড মহামারির কারণে এবারও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে গণভবনের অনুষ্ঠান জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। 

মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

Facebook
Twitter
LinkedIn