Search

আজ পুঁজিবাজার বন্ধ

হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্ঠমী উপলক্ষে আজ ৩০ আগস্ট (সোমবার) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বন্ধ  থাকবে। এদিন দুই স্টক এক্সচেঞ্জে কোনো লেনদেন হবে না।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্ঠমী পালিত হবে। দিনটি উপলক্ষে দেশের সব সরকারি এবং বেসরকারি অফিস এবং আদালত বন্ধ থাকবে। একই সাথে দেশের পুঁজিবাজারেও লেনদেনও বন্ধ থাকবে।

আগামীকাল ৩১ আগস্ট থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

Facebook
Twitter
LinkedIn