Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

আবুল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন  রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (২৫ অক্টোবর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার দিনগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

Facebook
Twitter
LinkedIn