Search

ইনজুরি কাটিয়ে মাঠে মেসি, পিএসজির বড় জয়

সব শঙ্কা কাটিয়ে বিশ্বকাপের আগেই ইনজুরি কাটিয়ে মাঠে নেমেছেন লিওনেল মেসি। আর তার ফেরার দিনে বড় জয় পেয়েছে পিএসজিও। ফরাসি লিগ ওয়ানে রোববার (১৩ই নভেম্বর) রাতে বিশ্বকাপের আগে শেষ ম্যাচে অক্সিরিকে ৫-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

নেইমার-মেসি-এমবাপ্পেকে নিয়েই একাদশ সাজান পিএসজি কোচ গালতিয়ের। তারফলও পেয়েছেন দ্রুত সময়েই। ম্যাচের ১১তম মিনিটে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। পিছিয়ে পড়ে জেগে উঠে অক্সিরিও। প্রতিপক্ষের সাথে পাল্লা দিয়ে আক্রমণ করে। বিরতির আগে দুই দলই বেশ কয়েকটি সুযোগের সৃষ্টি করে। যদিও গোলের দেখা মেলেনি।

বিরতির পর মাঠে ফিরেই দ্বিতীয় গোলের দেখা পায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ৫১ মিনিটে স্কোরশিটে নাম লেখান কার্লোস সোলার। এর মিনিট ছয়েক পর আসে তৃতীয় গোল। এবার লক্ষ্যভেদ করেন আশরাফ হাকিমি।

এরপর ৭৫ মিনিটের সময় নেইমার আর মেসিকে তুলে নেওয়া হয়। তবে তাতে আক্রমণে ধার কমেনি। ৮১ মিনিটে চতুর্থ গোলের দেখা পায় পিএসজি। মিনিট তিনেক পর আসে আরো একটি গোল। তাতে ৫-০ গোলের বিশাল জয় নিয়েই বিশ^কাপ বিরতিতে যায় লিগ টপাররা।

Facebook
Twitter
LinkedIn