ইরানের তাসনিম বার্তাসংস্থা বিপ্লবী গার্ডের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন, ইউরোপীয় বা ইসরাইলি জাহাজ দেখা গেলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তারা আরো বলেছে, যুদ্ধকালীন সময়ে নৌযান চলাচল ‘ইরানের নিয়ন্ত্রণে’ থাকবে।
ইরানের খাতাম আল-আনবিয়া সদর দফতর, যেটি বড় সামরিক অভিযান ও কৌশলগত সমন্বয় পরিচালনার দায়িত্বে রয়েছে, এর উপ-প্রধান ঘোষণা করেছেন যে তারা হরমুজ প্রণালী বন্ধ করেননি এবং আন্তর্জাতিক প্রোটোকল অনুসারে জাহাজগুলোর সাথে আচরণ করছে।



