Search

ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরাইলের বিষয়ে যা বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে এবং কীভাবে শেষ হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবেই নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টাইমস অব ইসরাইলের জানায়, একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, এই যুদ্ধের সমাপ্তি হবে একটি ‘পারস্পরিক’ সিদ্ধান্ত। 

তিনি জানান, এই বিষয়ে তার এবং নেতানিয়াহুর মধ্যে নিয়মিত আলোচনা চলছে এবং সঠিক সময়েই তারা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে ইসরাইল কি এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা। এমন সম্ভাবনাকে সরাসরি নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন, তার মনে হয় না এমন পরিস্থিতির কোনো প্রয়োজন পড়বে। অর্থাৎ, যুদ্ধ পরিচালনা ও সমাপ্তির ক্ষেত্রে দুই দেশ যে একই অবস্থানে থেকে কাজ করছে, তার বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট হয়েছে

Facebook
Twitter
LinkedIn