Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

ইসরাইলিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

Syria, Israel

ইরান ইসরাইলি হামলার পাল্টা জবাব হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আত্মগোপনে চলে গেছেন। এমন দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

ইসরাইলি গণমাধ্যম সূত্রে ইরনার খবরে বলা হয়েছে, নেতানিয়াহুকে গোপন স্থানে সরিয়ে নেয়া হয়েছে, সেটা সম্ভবত গ্রিসে।

এর আগে, ইসরাইলি গণমাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়েছিল, যাতে দেখা যায় দুটি যুদ্ধবিমান নেতানিয়াহুর বিমানকে পাহারা দিয়ে অজ্ঞাত স্থানের দিকে উড়ে যাচ্ছে, যেটা ইসরাইলি ভূখণ্ডের বাইরে।

ইসরাইলের চ্যানেল ১২ পরে জানায় যে, ওই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।

এদিকে, আলজাজিরার খবরে বলা হয়েছে, এক এক্স-পোস্টে ইসরাইলের সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেইসাথে বলেছে, তারা যেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানেই অবস্থান করেন।

Facebook
Twitter
LinkedIn