Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

ইসরাইলের আকাশে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ

ইরানের একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরাইল। সোমবার (১৬ জুন) শুরু হওয়া হামলা এখনো চলছে, দেশটি জানিয়েছে স্থানীয় সময় ভোররাত পর্যন্ত এই হামলা চলবে।

এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরাইলি সেনাবাহিনী কাজ করছে বলে জানানোর পর রয়টার্স সংবাদ সংস্থা বলছে, তেল আবিবের আকাশে বিস্ফোরণের শোনা যাচ্ছে।

অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মধ্য ইসরাইলে বিমান হামলার সাইরেন বাজছে। এর আগে ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভুপাতিত করার খবর দিয়েছিল দখলদার বাহিনী। পাশাপাশি ইরানের হামলায় কোন হতাহত হয়নি বলেও দাবি করে তেল আবিব।

Facebook
Twitter
LinkedIn