ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিম বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেগুলোতে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরে আগুন দেখা গেছে।
ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) উদ্ধৃত করে বার্তাসংস্থাটি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্রে আক্রান্ত হয়েছে মোসাদের কার্যালয়।
বার্তাসংস্থাটি টেলিগ্রামে দেয়া পোস্টে বলেছে, ‘সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ফাইটাররা একটি কার্যকর অভিযানে সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত করেছে।’
তবে মোসাদ কার্যালয়ে হামলার বিষয়ে ইসরাইলের দিক থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। এসব বিষয়ে সরকারি যে বিধিনিষেধ আছে তাতে ইসরাইলের সংবাদমাধ্যম কিছু নির্দিষ্ট স্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করতে পারে না
