Search

উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ

ওমানে জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় নিজেদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। 

এদিন খেলার প্রথম থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে দুই দল। খেলার প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায় বাংলাদেশ। এরপর খেলার দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে মামুনুর রশিদের দল। 

এখানেই শেষ নয়, খেলার তৃতীয় কোয়ার্টারে দলের তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। পরে চতুর্থ কোয়ার্টারে একটি গোল শোধ করে ব্যবধান কমায় উজবেকিস্তান। প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মালেশিয়ার বিপক্ষে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

Facebook
Twitter
LinkedIn