Search

এক সিনেমায় ১০০ কোটি!

বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’। আর চমকের বিষয় হলো এ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা। এর মাধ্যমে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে নাম লিখিয়েছেন তিনি। এ নিয়ে ভারতের চলচ্চিত্র সমালোচক উমায়ের সাধু এক টুইটে লিখেছেন, শাহরুখ খান এখন অফিসিয়ালি ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। ‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। যশরাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় শাহরুখ খানের পারিশ্রমিক নিয়ে অনেক দিন ধরেই নানা গুঞ্জন উড়ছে। জানা গেছে, যশরাজ ফিল্মসের কাছ থেকে ৪৫ শতাংশ লভ্যাংশ নিচ্ছেন এই সুপারস্টার। গত বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু হয়।এতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। মুম্বই ছাড়াও বিদেশে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় সালমান খানকে অতিথি চরিত্রে দেখা যাবে। সবমিলিয়ে ছবিটিকে যতটা চমকে পরিপূর্ণ করা যায় তার জন্য সবই করছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। শাহরুখ নিজেও মনে করেন ক্যারিয়ারের এই সময়ে এই ছবিটি আরেকটি মাইলফলক হতে চলেছে।

Facebook
Twitter
LinkedIn