Search

এগিয়ে থেকেও ব্রাজিলের কাছে হারল আর্জেন্টিনা

অলিম্পিকে ভলিবল ইভেন্টে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল। 

গ্রুপপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামে ব্রাজিল। প্রথম দুই সেট জিতে আর্জেন্টিনা। কিন্তু পরের দুই সেট ২৫-১৬, ২৫-২১ ব্যবধানে জিতে সমতায় ফেরে ব্রাজিল। শেষ সেটটাও জিতে নেয় ১৬-১৪ পয়েন্টে।

হাড্ডাহাড্ডি এই লড়াই জিতে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। আর্জেন্টিনা পড়ে আছে পাঁচে। 

উল্লেখ্য, ২০১৬ রিও অলিম্পিকের ভলিবল চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। 

Facebook
Twitter
LinkedIn