Search

এনআরবিসি ব্যাংকের আইপিওর আবেদন ফেব্রুয়ারিতে

ব্যাংক খাতের কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (এনআরবিসি) প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে।

ব্যাংকটি ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। এনআরবিসি ব্যাংক তালিকাভুক্ত হলে দেশে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৩১টিতে।

Facebook
Twitter
LinkedIn