২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। ওইদিনই ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি গঠন করা হয় এনসিপি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার সকালে দলের সদস্য সচিব আখতার হোসেন প্রাথমিকভাবে ১২৫ জনের নাম ঘোষণা করেন।
