Search

এবারো অন্য দেশের কেউ হজ করতে পারবেন না

সৌদি আরব চলতি বছরও হজযাত্রীদের সংখ্যা সীমিত করছে। ফলে সৌদি আরবের বাইরের কেউ এবার হজ করতে পারবেন না। করোনাভাইরাস সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছরও সীমিত পরিসরে হজ আয়োজন করা হয়েছিল।

সৌদি আরবের স্বাস্থ্য ও হজ মন্ত্রণালয় শনিবার ঘোষণা করে, চলতি বছরের হজে মোট ৬০ হাজার লোককে হজ করার অনুমতি দেয়া হবে।

এতে জোর দিয়ে বলা হয়, হজ করতে ইচ্ছুকদের অবশ্যই সব ধরনের জটিল রোগ থেকে মুক্ত হতে হবে। এছাড়া তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছর। তাদের সবাইকে করোনাভাইরাসের টিকাও গ্রহণ করতে হবে। তাদের কেউ সৌদি আরবের বাইরের কোনো দেশের হতে পারবেন না।
আগামী মাসের মাঝামাঝি সময় এ বছরের হজ অনুষ্ঠিত হবে।

সূত্র : আরব নিউজ

Facebook
Twitter
LinkedIn