Search

এবার আর স্বপ্ন ভঙ্গ হয়নি বেঙ্গালুরুর

আইপিএলে আগের ১৭ মৌসুমে ৯বার প্লে-অফ খেলেছে দলটি। এর মধ্যে ফাইনালে উঠেছে তিনবার। কিন্তু প্রত্যেকবারই রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এবার আর স্বপ্ন ভঙ্গ হয়নি বেঙ্গালুরুর। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপার স্বাদ পেয়েছেন বিরাট কোহলিরা। ওই বাগধারার সঙ্গে মিলিয়ে তাই বলাই যায়, ১৮ বারের চেষ্টায় এবার শিরোপা নিয়েই ফিরল বেঙ্গালুরু!

শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রান তোলেন কোহলি-রজত পাতিদাররা। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন কোহলি। রান তাড়ায় ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করে ১৮৪ রানে থামে পাঞ্জাবের ইনিংস।

Facebook
Twitter
LinkedIn