Search

এবার চটের বস্তা পরে হাসির খোরাক উরফি!

বিগ বস ওটিটিতে অংশ নিয়ে আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। তবে অদ্ভুত সব পোশাকে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন  উরফি। ইতিপূর্বে কখনো স্বচ্ছ প্লাস্টিকের, কখনো কাঁচের, আবার কখনো ঝিনুক আকৃতির পোশাক পরে ট্রল হয়েছেন।

সমালোচনায় বিন্দুমাত্র কর্ণপাত করেন না তিনি। বরং নিজের গতিতে চালিয়ে যাচ্ছেন ফটোশুট।

এবার চটের বস্তা দিয়ে পোশাক বানিয়েছেন উরফি। সেই পোশাক পরে ফটোশুটও করেছেন। আর মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেছে। ইনস্টাগ্রামে ফটোশুটের ভিডিও শেয়ার করে উরফি জানান, মাত্র ১০ মিনিটেই এই পোশাক বানিয়েছেন।

পোশাক বলতে, কেবল দুই টুকরো পাটের বস্তা। সেটাকেই গায়ে জড়িয়ে পোশাকের নাম দিয়েছেন অভিনেত্রী। আর তা দেখে হেসে খুন নেটিজেনরা!

উরফি জাভেদ বেপনাহ, কসৌটি জিন্দেগী কি, চন্দ্রা নন্দিনী, বড় ভাইয়া কি দুলহানিয়া, পাঞ্চ বিট ২-সহ বিভিন্ন টিভি সিরিয়ালে কাজ করেছেন।

Facebook
Twitter
LinkedIn