Search

ওয়ানডের বদলে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান

হোম এবং অ্যাওয়ে দুটি সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। দুই সিরিজে মোট ৮টি ওয়ানডে খেলবে উভয় দল। তবে ওয়ানডের পরিবর্তে এখন এই ৮টি ম্যাচই অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ফরম্যাটে।

চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর বসবে ভারতে। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মহাদেশীয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত ফরম্যাটে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।

ক্রিকেটের বড় দুই আসরের আগে নিজেদের মধ্যে দুটি সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী মে মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। তবে এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় রেখে ওয়ানডে বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা সাজায় বিসিবি ও পিসিবি। এরপর জুলাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

Facebook
Twitter
LinkedIn