Search

কবি রফিক আজাদ ও দিলারা হাফিজের নতুন প্রবন্ধগ্রন্থের প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদক

আগামী ০৫ বৈশাখ ১৪৩৩ (১৮ এপ্রিল ২০২৬) শনিবার, বিকাল ৪.০০ টায় পাঠক সমাবেশ কেন্দ্র ২৭৮/৩, দ্বিতীয় তলা, কাঁটাবন রোড, ঢাকা’য় সম্প্রতি স্টুডেন্ট ওয়েজ প্রকাশিতকবি রফিক আজাদের প্রবন্ধগ্রন্থ‘কবিতাভাবনা ও অন্যান্য’ এবং কবি দিলারা হাফিজের প্রবন্ধগ্রন্থ ‘কবিতাকথা,কবিদের কথা’র প্রকাশনা উৎসব আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন স্টুডেন্ট ওয়েজ-এর প্রকাশক মো. মাশফিকউল্লাহ। আলোচনায় অংশ নেবেন – কবি শামীম আজাদ,জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কবি আবদুর রব, কবি মারুফ রায়হান এবং কবি ওবায়েদ আকাশ।

সভামুখ্যহিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ড.দিলারা হাফিজ।

Facebook
Twitter
LinkedIn