Search

করোনাভাইরাসে আক্রান্ত মডেল-অভিনেত্রী সানাই মাহবুবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত মডেল-অভিনেত্রী সানাই মাহবুবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
আজ দুপুরে সানাইয়ের বড় ভাবি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সানাইয়ের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে চট্রগ্রামের একটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে। সবাই দোয়া করবেন।
এর আগে করোনা আক্রান্ত হয়ে সানাই জানিয়েছিলেন, দুই সপ্তাহ আগে তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলেন। অবশেষে বুধবার ফলাফল পজেটিভ আসে।
সানাই তখন আরও বলেন, আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।।

Facebook
Twitter
LinkedIn