Search

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24


করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে আজ দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করোনার লক্ষণ থাকায় অমিত শাহের কোভিড টেস্ট করা হয় ৷ এতে তার করোনা পজিটিভ ধরা পড়ে।  করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি অমিত শাহ নিজেই টুইট করে জানিয়েছেন। 

টুইটে অমিত শাহ লিখেছেন, ‘করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেয়ায় কোভিড টেস্ট করিয়েছিলাম, যার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে, কিন্তু চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। আমার অনুরোধ গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেদের আইসোলেট করুন এবং টেস্ট করান।’

Facebook
Twitter
LinkedIn