করোনার কারণে চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে অটো পাস দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। এর কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা হবে না। তবে বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হতে পারে। তিনি বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেয়া হবে না। তবে পরবর্তী ক্লাসে উন্নীত করতে যতটুকু পড়ানো হয়েছে তার ওপর তাদের বার্ষিক পরীক্ষা নেয়া হতে পারে। তিনি আরও বলেন পরিস্থিতি খারাপ থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে সকলকে অটো পাস দিয়ে সার্টিফিকেট দেয়া ছাড়া উপায় থাকবে না।



