Search

কর্ণফুলীর গোল্ডেন সন গার্মেন্ট কারখানায় আগুন

চট্টগ্রামের কর্ণফুলীতে গোল্ডেন সন লিমিটেড এক্সপোর্ট নামের একটি গার্মেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার সময় কর্ণফুলী উপজেলার গোল্ডেন সন লিমিটেড এক্সপোর্ট নামের কারখানাটির ৫ম তলায় আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের সেকশনে ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর কাজে লেগে যায়। ওই সময় ফায়ার সার্ভিসের লোকজন পানি চিটালেও আতংক ছড়িয়ে পড়ে। কারখানায় সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উৎপাদন চলে। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখার সময়ও আগুন নেভানোর কাজ চলছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেও জানা যায়।

Facebook
Twitter
LinkedIn