Search

কাল থেকে সিনোফার্ম, পরশু মডার্নার টিকা প্রয়োগ শুরু

করোনা রোধে কাল সোমবার থেকে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে। এছাড়া পরশু মঙ্গলবার থেকে সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে কোভ্যাক্সের মডার্নার টিকা প্রয়োগ শুরু হবে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক।

তিনি বলেন, আজকের মধ্যেই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেয়া হবে। আর শনিবার রাতেই সিটি করপোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেয়া হয়েছে। আশা করছি, কাল থেকে সারাদেশে সিনোফার্ম এবং পরশু থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।

Facebook
Twitter
LinkedIn