Search

কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নববর্ষের প্রথম দিনই চালু হলো কৃষক কার্ড। মঙ্গলবার টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত সমাবেশ মঞ্চ থেকে দেশব্যাপী এই কার্ড বিতরণের প্রি-পাইলট কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী সমাবেশ মঞ্চেই বেশ কয়েকজন কৃষক–কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। প্রথমে আবু কায়সার নামের এক কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন তিনি। রুমান, শাহানুর, শাহ আলম, জুলেখা আখতার, শিল্পী, আমেনা বেগম, নবাব আলী, মোহাম্মদ আলী প্রমুখ কৃষককে প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড ও গাছের চারা নিতে দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিতরণ কর্মসূচি চলছিল।

এর আগে, কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে বাসে চড়ে টাঙ্গাইলে যান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। পথে  বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মী ও সাধারণজনতা প্রধানমন্ত্রীকে দেখতে ভিড় করেন। 

Facebook
Twitter
LinkedIn