বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালক পর্ষদ নির্বাচনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। তার সঙ্গে আরও ১৪ জন প্রভাবশালী প্রার্থী এই নির্বাচন থেকে সরে গেছেন। মনোনয়ন প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করে তামিম বলেন, মনোনয়ন প্রত্যাহার করেছি, কারণ নির্বাচনটি নোংরামি ও অগ্রহণযোগ্য। এটা নির্বাচন নয়, এটি বোর্ডের জন্য একটি কালো অধ্যায়। আমি নোংরামির সঙ্গে থাকতে পারব না।
তামিম ইকবাল বলেন, ক্রিকেট হেরে গেছে, ইলেকশনের ফিক্সিং বন্ধ করুন। এটা নির্বাচন নয়, বোর্ডের জন্য কালো অধ্যায়। নোংরামির সঙ্গে থাকতে পারবো না, তাই সরে দাঁড়ানো প্রতিবাদ।
তামিমের মতে নির্বাচনটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় হচ্ছে না। এই নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,আমি শুরু থেকেই বলে আসছি, নির্বাচনটা কীভাবে হচ্ছে বা কোনদিকে যাচ্ছে এটা সবাই এখন দেখছে। যখন যা মনে হচ্ছে, তখন তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনোদিক থেকেই মানায় না।
তামিম মনে করেন যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন, তাদের বেশিরভাগই নিজেদের অবস্থানে প্রভাবশালী ছিলেন এবং শক্তিশালী ভোট ব্যাংকের প্রত্যাশা করতেন। তাদের এই সরে আসা বর্তমান নির্বাচন পদ্ধতির বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিবাদ।
