Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ হোসেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন। বিভিন্ন গুজবের পরিপ্রেক্ষিতে তারেক রহমান সার্বক্ষণিক নজর রাখছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা করে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ব্রিফিংয়ের এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক। 

Facebook
Twitter
LinkedIn