Search

গাজায় ইসরাইলি বর্বরতায় ২১২ ফিলিস্তিনি নিহত

গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি বর্বর হামলার এক সপ্তাহ পেরিয়েছে।  এই সময়ে ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে।  একই সময় আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫০০ জন ফিলিস্তিনি।  খবর বিবিসির।ইসরাইলি হামলায় নিহত ২১২ জনের মধ্যে ৬১ জনই শিশু।  আর হামাসের হামলায় ১০ ইসরাইলি নিহত হয়েছেন।  তাদের মধ্যে দুই শিশু রয়েছে।  ইসরাইল দাবি করেছে, তাদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই জঙ্গি।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৬১ শিশু ও ৩৬ জন নারী রয়েছেন।  

Facebook
Twitter
LinkedIn