Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

গাজা শুধু ভৌগোলিক নাম নয়, এটি নির্যাতিত মানুষের প্রতীক: শাকিব খান

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রতিদিন বাড়ছে প্রাণহানি। ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে হাসপাতাল, স্কুল, বাসাবাড়ি। নিহতদের মধ্যে রয়েছেন নারী, শিশু, সাংবাদিক ও চিকিৎসকেরাও। চারদিকে শুধুই কান্না আর ধ্বংসের চিত্র।

এই মানবিক বিপর্যয়ে বিশ্বের নানা প্রান্তের মানুষ গাজার পক্ষে রাস্তায় নামছেন, সোচ্চার হচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। ঢাকাতেও অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ কর্মসূচি। এই সংহতির স্রোতে এবার কণ্ঠ মেলালেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান।

Facebook
Twitter
LinkedIn