বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ উঠেছে। বাল্যবন্ধু সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। এমন ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তাসকিন লিখেছেন, ‘গুজবে বিভান্ত্র হবেন না’।
এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘এটা আসলে একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল অন্য জনের। বাকি দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সাথে কোনো ঝগড়াই হয়নি ওর।’
নিজের ফেসবুক পেইজে তাসকিন আহমেদ একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউ বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)।
আশা করি সত্যের সাথেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।’
