চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সশস্ত্র হামলা করেছে বাঁশখালীর এমপি আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমানের অনুসারিরা। এতে সাংবাদিকসহ অন্তত ১০/১২ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এমপির এপিএস ও বাঁশখালী পৌরসভার মেয়র সেলিম উল হকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।



