Search

চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার

লম্বা সময় ধরে চোটের সাথে লড়াই করতে থাকা নেইমার জুনিয়র মাঠের বাইরে পেয়েছেন সুখবর। হয়েছেন চতুর্থ সন্তানের বাবা।

শনিবার (৫ জুলাই) সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে তার চতুর্থ সন্তান ‘মেল’। মেল নেইমারের চতুর্থ সন্তান হলেও ব্রুনা বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান। এ জুটির প্রথম সন্তান মাভি।

সন্তান আগমনের খবর জানিয়ে নেইমারের বান্ধবী ব্রুনা লিখেছেন, ‘আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরো মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় মেয়ে! ঈশ্বররের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সাথে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’

Facebook
Twitter
LinkedIn