Search

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিত করে সোমবার (২১শে নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

নিপুণের আইনজীবীরা জানান, এই আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন নিপুণ আক্তার।

এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে তা স্থগিত করে স্থিতাবস্থা দেন চেম্বার আদালত।

এছাড়া গত ২৪শে ফেব্রুয়ারি নায়িকা নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান। পরবর্তী সময়ে নিপুণও জায়েদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।

Facebook
Twitter
LinkedIn