Search

ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব জামিনে মুক্ত

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য রাজিব আহসান জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির জানান, গত ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রাজিবসহ চারজনকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা প্রদানসহ ২৩টি মামলায় আটক দেখানো হয়।সবক’টি মামলায় উচ্চ আদালতে জামিন পাওয়ার পর রাজিব মুক্তি লাভ করেন।

Facebook
Twitter
LinkedIn