Search

জনপ্রতিনিধি না হয়েও জনদরদী জাহিদ হাসান

সমান পাড়ার পরিচিত ভাই। কোনো রাজনৈতিক নেতা নয়; কোনো সংগঠন বা দলের জনপ্রতিনিধি নয়; তবু ওসমান জনদরদি। পাড়া-মহল্লার সবার চোখের মণি। ওসমানকে সবাই আদর করে ওসাম ওসমান বলে ডাকে। কারণ, এলাকার বাল্যবিবাহ, সুদ-ঘুষ, চাঁদাবাজি, ঝগড়া-মারামারি, ছিনতাই সহ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ওসমান।সেইসঙ্গে কার সংসার ভেঙ্গে যাচ্ছে, কে অভাবে আছে, কে কষ্ট আছে, কে অসহায়, এই সকল মানুষের মাথার ছায়া ওসমান। ওসমান একজন প্রচণ্ড বুদ্ধিওয়ালা শিক্ষিত, জনদরদী হবার কারণে ওসাম ওসমান খেতাব পায় গণমানুষের কাছ থেকে। ওসমানের মাথায় টুপি ও পড়ে— কাবলী পাঞ্জাবী সাথে জিন্স। প্রচণ্ড সৌখিন একজন মানুষ। সাথে তার কয়জন সহযোগী নিয়ে সাড়া পাড়া উপকার করে বেড়ায়।

সেই ওসমানকে থাপ্পড় দেয়—মহল্লার নতুন ভাড়াটিয়া নার্গিস। ওসমানকে থাপ্পড় মারার জন্য সাড়া মহল্লায় ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। নার্গিসের বাড়িতে ইট-পাথর পরে। মানুষের রোষানলে নার্গিসের পরিবার বিপদগ্রস্ত হয়। এমন কাহিনী নিয়ে এগোবে ‘ওসাম ওসমান’ নাটক।

‘ওসাম ওসমান’ নাটকটি রচনা করেছেন এ সময়ের জনপ্রিয় কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল। পরিচালনা করেছেন ব্যস্ত নির্মাতা আদিত্য জনি। আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে ওসমান চরিত্রে জাহিদ হাসানকে ভিন্ন লুকে দেখা যাবে। আর নার্গিস চরিত্রে প্রভাকে দেখা যাবে।এছাড়াও এ নাটকে অভিনয় করেছেন মিলি মুন্সী, মুকুল, হানিফ, ছোটো আনোয়ার, আরশি খান, আনোয়ার হোসেন, ইমরানসহ ডজনখানেক তারকা।

Facebook
Twitter
LinkedIn