Search

জয়পুরহাটে ১২ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

জয়পুরহাট পৌর শহরের হাজীপাড়া মহল্লার ১২ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ফারুক হোসেন রামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, রবিবার (৪ অক্টোবর) দুপুরে ওই কিশোরীকে ফারুক তার বাড়ির পাশের আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ফারুক পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

Facebook
Twitter
LinkedIn