ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ। ইরানে সৃষ্ট জরুরি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান এ তথ্য জানিয়েছেন। খবর : বিবিসি বাংলা
এদিকে ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম আইএইএকে চিঠি লিখে জানিয়েছেন, তেহরান চায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে তদন্ত হোক এবং একই সঙ্গে তারা আইএইএর কাছে যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানানোরও দাবি জানানো হয় বলেও ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
