জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংঘাত ও কাদা ছোড়াছুড়ি পরিহার করে জাতীয় সংকট নিরসনে অর্থবহ সংলাপের ওপর জোর দিয়েছেন।
আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
