Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে প্রেসিডেন্টের শোক

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় প্রেসিডেন্ট মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবলু। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

Facebook
Twitter
LinkedIn