Search

টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

একমাত্র টেস্ট ক্রিকেট খেলায় আজ  মঙ্গলবার আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

মিরপুরের পিচ পেসারদের সুবিধা অনুযায়ী বানানোয় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরিতে তাসকিন আহমেদ থাকায়, দলে রয়েছেন ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ। 

এদিকে তামিমকে নিয়ে টেস্টের আগের দিন শঙ্কা জাগলেও আজ একাদশে রয়েছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর এবার বাংলাদেশের লক্ষ্য টেস্ট সিরিজ জেতা। 

আয়ারল্যান্ড একাদশ: 

মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট

বাংলাদেশ একাদশ: 

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শাদমান ইসলাম

Facebook
Twitter
LinkedIn